বিজ্ঞাপন

ইরানের নতুন প্রস্তাবে খুশি নয় যুক্তরাষ্ট্র, শুরু হতে পারে হামলা

ইরানের দেওয়া নতুন প্রস্তাবে খুশি নয় যুক্তরাষ্ট্র। ফলে ইরানে আবারও হামলা শুরু করতে পারে মার্কিন সেনারা। আজ সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন ইরানের নতুন প্রস্তাব চুক্তির জন্য ‘অপর্যাপ্ত’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তগুলো প্রত্যাখ্যান করে নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করেছে। এছাড়া তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে অর্থপূর্ণ কোনো ছাড় দিতেও রাজি হয়নি বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার ট্রাম্প ‘সিচুয়েশন রুমে’ তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

মার্কিন এ কর্মকর্তা বলেছেন, ইরান যদি তার অবস্থানের পরিবর্তন না করে তাহলে যুক্তরাষ্ট্রকে ‘বোমা হামলার মাধ্যমে’ আলোচনা করতে হবে।

এরআগে গতকাল রোববার ট্রাম্প এক্সিওসকে বলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। যদি ইরান কোনো ছাড় দেওয়ার মানসিকতা না দেখায় তাহলে তাদের কঠোর হতে হবে।

রোববার রাতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। এতে তারা পারমাণবিক অস্ত্র না তৈরির ব্যাপারে আরও প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কি করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি।

ইরানি সংবাদমাধ্যমগুলো আজ জানায়, যুক্তরাষ্ট্র তাদের তেল বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য প্রত্যাহারে রাজি হয়েছে। কিন্তু মার্কিন এ কর্মকর্তা বলেছেন, ইরান ‘বিনামূল্যে’ কিছু পাবে না। যদি তারা নিষেধাজ্ঞা ছাড় চায় তাহলে এর বদলে কিছু দিতে হবে।

তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরানকে সত্যিকার অর্থে আলোচনা করতে হবে। যদি তারা এতে ব্যর্থ হয় তাহলে আবারও হামলা শুরু হবে। আর এবার আলোচনা হবে বোমবর্ষণের মাধ্যমে।

সূত্র: এক্সিওস

বিজ্ঞাপন

পড়ুন : ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন