তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। তিনি এই তথ্য মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান।
মন্ত্রী আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।
জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পড়ুন: আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
আর/


