বিজ্ঞাপন

কোক স্টুডিও বাংলার নতুন সিজন নিয়ে শ্রোতাদের প্রত্যাশা যেমন

কোক স্টুডিও বাংলা’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কভার ফটো পরিবর্তনের মাধ্যমে ‘সিজন ফোর’ বা চতুর্থ মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। লোগোর নতুন ডিজাইন ও সিজন ফোরের আগমনে সামাজিক মাধ্যমে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ; সঙ্গে তৈরি হয়েছে নতুন প্রত্যাশাও। 

বিজ্ঞাপন

কোক স্টুডিওর নতুন সিজন আসার খবর যেন শ্রোতাদের জন্য ঈদ উপহারের মতো। ঘোষণাটি আসার পরপরই মন্তব্যঘরে আনন্দের জোয়ার বইছে। একজন ভক্ত লিখেছেন, ওহ মাই লর্ড! এটা কী দেখলাম! রিয়েল ম্যাজিক কামিং। অনেক অপেক্ষা করেছি এই নিউজটার জন্য। ফাইনালি উই গট ইট। 

কেউ কেউ আবার আগের সিজনগুলোর আমেজ ফিরিয়ে আনার দাবি জানিয়ে মন্তব্য করেছেন, সিজন ১ ও ২-এর মতো গানগুলো যেন আবার মুগ্ধ করতে পারে। আবার কারও কারও দাবি, এবারের আয়োজনে যেন জেমস বা মাকসুদের মতো কিংবদন্তি শিল্পীদের দেখা যায়। আবার কেউ বা সাবিনা ইয়াসমীনের মতো গুণী শিল্পীকে এই সিজনে দেখার প্রত্যাশা জানিয়েছেন।

এরই মধ্যে একটি গানের চিত্রধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, পরিচিত মঞ্চসজ্জায় গান পরিবেশন করছেন দুই শিল্পী। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আয়োজনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় এই শুটিং সম্পন্ন হয়। 

তবে এবারের সিজনে কারা শিল্পী হিসেবে থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে।

২০২২ সালে যাত্রা শুরু করা ‘কোক স্টুডিও বাংলা’ প্রথম তিন মৌসুমেই তার দেশীয় লোকগান ও আধুনিক সংগীতের ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। শায়ান চৌধুরী অর্ণবের সংগীত পরিকল্পনায় এর আগের সিজনগুলো ছিল ব্যাপক জনপ্রিয়। নতুন লোগোর এই ‘সিজন ফোর’ ঠিক কতটা জাদু নিয়ে ফিরছে, এখন সেটাই দেখার অপেক্ষায় শ্রোতা-দর্শকরা।

পড়ুন:ভয়াবহ মবের শিকার হয়েছিলেন রাবিনা ট্যান্ডন

দেখুন:ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ট্রাকের ধাক্কায় আহত ৬

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন