কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (১৮ মে) রাতে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা।
হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। সঙ্গে যোগ করেন একটি সাদা হৃদয়ের ইমোজি।
পড়ুন: কোক স্টুডিও বাংলার নতুন সিজন নিয়ে শ্রোতাদের প্রত্যাশা যেমন
আর/


