বিজ্ঞাপন

অন্ধকার ঘরে নিজেকে একা বন্দী করেছেন বলিউড ভাইজান সালমান খান, চিন্তায় মা

অন্ধকার ঘরে একা বসে থাকা একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। ছবির সঙ্গে একাকিত্ব নিয়ে একটি বার্তা দেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেন সালমান খান। পরে দীর্ঘ এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন সালমান। তিনি জানান, তিনি একা নন। পরিবার, বন্ধু ও ভক্তদের ভালোবাসায় ঘেরা আছেন সবসময়। অভিনেতা বলেন, মাঝে মধ্যে মানুষের ভিড় থেকে একটু দূরে গিয়ে নিজের জন্য কিছু সময় কাটাতে ইচ্ছে করে। সেই কারণেই তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছিলেন।

সালমান আরও জানান, তার মা সালমা খানও তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। মা তাকে জিজ্ঞেস করেছিলেন, কী হয়েছে বাবু? তবে সবাইকে আশ্বস্ত করে সালমান বলেন, চিন্তার কিছু নেই।

সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ সাপ নিয়ে হুলুস্থুল এর আগে নিজের প্রকাশ করা ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, জীবনে কেউ স্বেচ্ছায় একা থাকে, আবার কেউ একাকিত্বে ভোগে। সেই কথাতেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে অভিনেতার সাম্প্রতিক ব্যাখ্যার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। এখন সবাই অপেক্ষা করছেন তার নতুন সিনেমা মাতৃভূমির জন্য, যা চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পড়ুন:পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামলো

দেখুন:ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ট্রাকের ধাক্কায় আহত ৬

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন