অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের অনুমোদনে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা নোট বাজারে ছাড়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয় এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নোটের আকার ১১৭ মিমি দৈর্ঘ্য ও ৬০ মিমি প্রস্থ। সামনের পাশে তারা মসজিদ, ঢাকার ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের দিকে ‘গ্রাফিতি-২০২৪’ ছবিটি ছাপা হয়েছে।
নোটে রয়েছে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ, যেখানে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে ‘৫’ ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম দেখা যায়। এছাড়া হালকা গোলাপি রঙের আধিক্য, দুই মিমি চওড়া নিরাপত্তা সুতা এবং মাইক্রোপ্রিন্টে ‘বাংলাদেশ’ শব্দ ব্যবহৃত হয়েছে, যা আলোর বিপরীতে দুই দিক থেকেই দৃশ্যমান।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
আর/


