বিজ্ঞাপন

দোহারে ভূমিসেবা মেলার উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ঢাকার দোহার উপজেলায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রাঙ্গণে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।


১৯ মে থেকে ২১ পর্যন্ত ভূমিসেবা মেলা চলবে। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহর , দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামিম হোসেন, কৃষি কর্মকতা মোহাম্মদ নিয়াজ আহমেদ মিঠুন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেন্টু ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, জব্বার হোসেনসহ আরও অনেকে।

পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন