বিজ্ঞাপন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনাজপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

১৯ মে ২০২৬ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে দেশব্যাপী নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি এবং বৃক্ষরোপণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।


ইতোমধ্যেই গত ১৬ই মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির সূচনা করা হয়েছে। এছাড়া গত ১০ই মার্চ ঢাকার কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ই এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধনের মাধ্যমে সরকারের এই ইশতেহার বাস্তবায়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিস এই কর্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত দেশজুড়ে ১০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১০৬০টি টিভিসি প্রদর্শনী, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ আয়োজন করা হয়েছে।

ব্রিফিংয়ে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘কৃষক কার্ড’ বা ‘কৃষি কার্ড’-এর বিস্তারিত সুফল তুলে ধরা হয়। বলা হয় এটি মূলত একটি ডিজিটাল ডাটাবেজ সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে প্রকৃত কৃষকদের সনাক্ত করে সরাসরি সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে নিজ জেলার উন্নয়ন ও ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক মো: রিয়াজ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সিদ্দিকুর জামান নয়ন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল মতিন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন। শুরুতে সরকারের উন্নয়নের একটি ডকুমেন্টারী প্রদর্শন করে উপস্থাপনা করেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকারের এই উন্নয়নমূলক ও কল্যাণকামী উদ্যোগগুলোকে সাধারণ মানুষের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য জেলার কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এরপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকবৃন্দ স্থানীয় উন্নয়ন ও প্রচার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচ‌না করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পড়ুন- হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, জানতে চান হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন