বিজ্ঞাপন

দিনাজপুরে দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ০২টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে চকদল এলাকায় মেসার্স এম এম বি ব্রিকস ও খলিসাগাড়ি এলাকায় মেসার্স এ ও এল ব্রিকস নামক দুইটি ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা পুলিশ, র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।

পড়ুন- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন