বিজ্ঞাপন

সুনামগঞ্জে বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের গবিন্দপুর এলাকায় লেগুনা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় একটি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে এই মর্মান্তিক ও মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সুনামগঞ্জ অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগামী দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, লেগুনাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

​ভয়াবহ এই সংঘর্ষের ঘটনাস্থলেই ২জন যাত্রী প্রাণ হারান। চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আহসানমারা সেতু এলাকা। স্থানীয় জনতা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসের চালক গাড়িটি নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে ​শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে আটকে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে চিকিৎসার নামে কর্মকর্তার চাঁদা আদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন