বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার বাড়লো

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। ইরান সংঘাতের সমাধান নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় তেলের বাজারে চাপ কমেছে, ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে। এতে করে মূল্যবান ধাতুর বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (২০ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৯৯ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম সাত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, জুন মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২ দশমিক ১০ ডলারে নেমে আসে।

হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুদ্ধ পরিস্থিতির যেকোনও ধরনের সমাধান বা হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়া স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হবে। কারণ এতে সুদের হার কমার সম্ভাবনা তৈরি হবে, যা স্বর্ণের বাজারের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

এ ছাড়া রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ২৬ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩২ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৫২ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন