বিজ্ঞাপন

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দোয়া, বৃক্ষরোপণ কর্মসূচি

স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং ১৯৮১ সালের ২১ মে তাঁর পিরোজপুর আগমন স্মরণে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার চলিশা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, কলাখালী জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ মল্লিক, তেজদাসকাঠী কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী এবং সমাজসেবক আব্দুল মান্নান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেজদাসকাঠী জামে মসজিদের ইমাম মাওলানা ওলি উল্লাহ।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করেন।

পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন