দিনাজপুরে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট, দিনাজপুর ইউনিট কর্তৃক আয়োজিত CIVIC ENGAGEMENT FUND(CEF) এর সহযোগিতায় ব্লাস্ট এর Promoting Rights, Opportunities,Knowledge for All through Strengthening Capacity of Local based Organizations-PROKAS প্রকল্পের অধীনে আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২১শে মে ২০২৬ সকাল ৯ টায় দিনাজপুরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সহ-সভাপতি ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুম মুনিরা এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী পিনাক পানি রায় অ্যাডভোকেট, ডিপিও প্রতিমা রানী রায়, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ একরামুল আমিন অ্যাডভোকেট এবং ফারজানা ফারহীন অ্যাডভোকেট। আরোও উপস্থিত ছিলেন ব্লাস্ট প্রকাশ প্রকল্পের সিএসও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুরের নির্বাহী পরিচালক সাংবাদিক যাদব চন্দ্র রায়।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় সিএসও নেতা ও আইনজীবীদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করা। সমসাময়িক আইন, আইন সংস্কার এবং নীতি সম্পর্কে হালনাগাদ তথ্য প্রদান করা যাতে তারা ন্যায় বিচার এর ব্যাখ্যা এবং প্রয়োগ করতে সক্ষম হন। প্রশিক্ষণ কার্যক্রমে ব্লাস্ট এর প্যানেল আইনজীবী, সিএসও লিডার সহ ২৫ জন অংশগ্রহণ করেন।


