বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সৈয়দপুর শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রাত ৮টায় সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউটে এই নির্বাচন সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে মো. রুহুল আমিন রুবেলকে সভাপতি এবং মো. নিজামুল হককে সাধারণ সম্পাদক করে নতুন ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত নেতারা রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।
বিজ্ঞাপন


