ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা এলাকায় যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকামুখি অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজ ননিহত হয়।
পড়ুন: শেষ কর্মদিবস আজ, কাল থেকে ঈদের টানা ৭ দিনের ছুটি শুরু
আর/


