বিজ্ঞাপন

তেতলাবো থেকে ৪০ বোতল বিদেশী মদ,১৫০ টি ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ, ১৫০ টি ইয়াবা টেবলেটসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ২৩ মে রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসব মাদকসহ কারবারি গ্রেফতার হয়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের অবৈধ কার্যক্রম ও অবস্থানের তথ্য পেলে তাৎক্ষণিক তারাবো পৌর এলাকার তেতলাবোতে পুলিশের অভিযানের নির্দেশনা দেই। সেখানে থানা পুলিশের দায়িত্বরত এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলী, সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন, নুর মোহাম্মদ সেলিম, শফিকুল ইসলামসহ আরও পুলিশ সদস্যরা তেতলাবোর নজরুল ইসলামের দোকানের সামনে ও মাদককারবারিদের দেয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট আস্তানায় অভিযান পরিচালনা করেন। তারা সফল অভিযানে মাদককারবারিদের মাদকসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, তেতলাবোর বাসিন্দা মোস্তফার ছেলে সুলতান (৩০), গোলজার হোসেন ভুইয়ার ছেলে নয়ন মিয়া,সাইদুলের ছেলে রাজ রায়হান রাব্বি। আভিযানিক পুলিশ তাদের হেফাজতে থাকা -১৫০ টি ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল বিদেশী মদ, মাদকদ্রব্য বিক্রির নগদ-৪০ হাজার টাকাসহ গ্রেফতার করেন।

পড়ুন- পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন