বিজ্ঞাপন

রাজবাড়ীতে সাংস্কৃতিক সংগঠকের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান চৌধুরী বাবলা এবং বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমানের উপর বখাটেদের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী থিয়েটার ও জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে -এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মানববন্ধন শেষে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরণী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মুনীরুল হক মুনীর, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

বক্তারা বলেন- আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও আতাউর রহমান রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের দুই স্তম্ভ। দীর্ঘ বছর ধরে তারা এই জেলার সংস্কৃতিচর্চা ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে আসছেন। এই দুই প্রবীণ ব্যক্তিত্বের উপর হামলা কেবল তাদের ব্যক্তিগত অপমান নয়, এটি সমগ্র সাংস্কৃতিক অঙ্গনের উপর আঘাত। বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পড়ুন- শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন