বিজ্ঞাপন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। তিনি ২৪ মে রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাথে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুভ্যেনিয়ার ও জুলাই ২০২৪ প্রকাশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।

কনফারেন্স কক্ষে মন্ত্রীর সাথে আলাপকালে মষ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মাননীয় মন্ত্রী, মন্ত্রীর সহধর্মিনী ও তাঁর কণ্যাসহ উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, মন্ত্রী চমৎকারভাবে কথা বলেন। তাঁর উপস্থিতি আমাদের ধন্য করেছে। আমি তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি যেন তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করতে পারেন।’ উপাচার্য আরও বলেন, ‘ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন-এর সার্বিক দিক নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।’

মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস। যেখান থেকে বিভিন্ন প্রকার শিল্পী বের হবে।’ উপস্থিত ছাত্রদলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন প্রকার কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে। সেই কর্মসূচিগুলো তোমরা মানুষের মাঝে প্রচার করবে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় দুইজন সিনিয়র মন্ত্রী এবং দুইজন আমলা শুধু উপস্থিত থাকেন। সংসদ সদস্যদের সাথে প্রথম সভায় ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করেছেন, প্লট বরাদ্দ বন্ধ করেছেন। সুতরাং এই কাজগুলো জনগণকে জানাতে হবে।’ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই রামিসা হত্যার বিচার করার প্রত্যয় ব্যক্ত করে মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন ।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৫ মে ত্রিশাল আসার কথা ছিল। ঈদুল আযহা অতি নিকটে থাকায় ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে ২৩ মে তিনি ত্রিশাল আসেন। বেশ কয়েকটি কর্মসূচি যোগ হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ে আসার সময় পাননি। তবে, আগামীতে ত্রিশাল সুতিয়া নদীর দুই পাড়ে পার্কের মতো করে তা উদ্বোধনে নিয়ে আসবো ইনশাল্লাহ।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ও ময়মনসিংহের সহকারী পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পড়ুন- দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৬ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন