বিজ্ঞাপন

ঈদ যাত্রার ট্রেনের ইঞ্জিনে আগুন, এক ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন

ময়মনসিংহে ঈদ যাত্রার আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এক ঘন্টা পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর হাঠাৎ ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে, এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার এক ঘন্টা পরে বিকল্প ইঞ্জিনে ট্রেন তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় স্টেশনের একটি লাইন ব্লক হয়ে গেলেও অন্য লাইন দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলেও জানান তিনি।

পড়ুন- শিশু রামিসা হত্যাকাণ্ড: স্ত্রীসহ সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন