বিজ্ঞাপন

নরসিংদীতে বৃষ্টিভেজা উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সজিব সরকার (৪০) রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মুছা মিয়া, নয়ন ও কিশোর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা এক ব্যক্তি বজ্রপাতে নিহত হন। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি দেয়। ট্রিপল নাইনে কল পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, ট্রেনের ছাদে থাকা সজিব সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রেনের যাত্রীরা বলছে বজ্রপাত মারা গেছে।

পড়ুন:ঈদ যাত্রার ট্রেনের ইঞ্জিনে আগুন, এক ঘন্টা পর ছেড়ে গেল ট্রেন যাত্রীদের দুর্ভোগ

দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন