বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় পৃথক নৃশংসতায় ব্যবসায়ীসহ নিহত ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কাপড় ব্যবসায়ি ও এক কৃষকে নিশংসভাবে হত্যা করেছে। আজ রবিবার দুপুরে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা ও ফুলঝুড়ি গ্রামে এ নৃশংস দুই হত্যাকাণ্ড ঘটে।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, আব্দুল কাইয়ুম(৩০) নামে এক রেডিমেড কাপড় ব্যবসায়িকে কুড়াল দিয়ে নিজ বসতঘরের শয়নকক্ষে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনার সময় বাড়িতে তার পরিবারের কেউ ছিলেন না। কি কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে তা পুলিশ ও স্থানীয় গ্রামবাসি উদঘাটন করতে পারেনি।

নিহত কাইয়ূম উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. জালাল হাওলাদার এর ছেলে । নিহত ওই যুবক মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর সেতু সংলগ্ন এলাকায় রেডিমেড কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
পুলিশ আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বসতঘরের শয়ণকক্ষ হতে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।

অপর দিকে আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) নাকে এক কৃষককে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

নিহত কৃষক ইউসুফ শরীফ উপজেলা ফুলঝুড়ি গ্রামের ফজলুল হক শরীফ এর ছেলে।

বিজ্ঞাপন

.

স্থানীয়রা জানান প্রতিবেশী প্রতিপক্ষ মো. আরাফাত শরীফের সাথে ই্উসুফ শরীফ এর জমিজমা সংক্রান্তে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রবিবার ( ২৩ মে ) দুপুরে এ নিয়ে দুপক্ষে ঝগড়াঝাটির ঘটনা ঘটে । এক পর্যায় প্রতিপক্ষ মো আরাফাত শরিফ ( ৩০) এর নেতৃত্বে তার পিতা আলমগীর শরীফ এবং তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪)সহ অজ্ঞাত আরও দুইজন মিলে ইউসুফ শরীফকে বসতঘরের উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।

পুলিশ খবর পেয়ে বিকেল চারটার দিকে নিহত ওই কৃষকের লাশ বসতঘরের উঠান থেকে উদ্ধার করে। এ ঘটনার পর হত্যাকারিরা উঠানে লাশ ফেলে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল আলম দুই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে, ফুলজুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। পৃথক ঘটনাস্থল গহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রেক্ষিতেই পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে । সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পড়ুন : আখাউড়ায় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন