বিজ্ঞাপন

নীলফামারীতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ ও জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনলাইনভিত্তিক অপরাধ দমনে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তার পাওয়ায় দেশের যুবসমাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

গত ২৫ মে রাত ১টার দিকে সৈয়দপুর থানাধীন খাতামধুপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ সোহেল রানা (৩০), মোঃ হাবিবুর রহমান (৩৫) ও মিলন ইসলাম (২০)।

মো: আশরাফুল কবির (কোম্পানি কমান্ডার, সিপিসি-২ র‍্যাব১৩) জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে BC.GAMEসহ বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

অভিযানে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ এবং নগদ ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পড়ুন- জঙ্গল সলিমপুর: গভীর রাতে র‌্যাব ক্যাম্পে হামলা, বুলডোজার দিয়ে কেটে দেওয়া হয় সড়ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন