টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জন পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া আহতদের ১৫ হাজার টাকা করে দেয়া হয়। সোমবার বিকেলে সরকারের পক্ষ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এ অনুদান বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ প্রশাসনের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় ১৫ জন নিহত হয় এবং আহত হয় ৮ জন। নিহতদের মধ্যে নওগার ১০ জন, রাজশাহী এক জন চাঁপাইনবাবগঞ্জের দুই জন, কুষ্টিয়া ও নাটোরের একজন করে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২) নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮) রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), একই জেলার হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), একই জেলার রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেয়্ হয়। এছাড়া নিহতের লাশ বাড়িতে পৌছে দেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়।


