বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ-এর নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি এডভোকেট মাজহারুল আলম খান পাভেল। এসময় তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম এবং তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার প্রতি। তিনি বলেন, তাদের সহযোগিতা ও দিকনির্দেশনায় বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
বক্তব্যে তিনি আরও বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমি চাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করতে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।”
তিনি শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্ববোধের ওপর।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সদস্য ও বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মো. লিয়াকত আলী এবং অভিভাবক সদস্য সাংবাদিক মেহেদী হাসান সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মহিউদ্দিন সিদ্দিক, সাবেক গভর্নিং বডির সদস্য শাহিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, শিক্ষক মো. বিল্লাল হোসেন, রামচন্দ্র চক্রবর্তী, সাইদুর রহমান, সুরাইয়া আক্তার, তানিয়া সুলতানা, খাদিজা ইয়াসমিন এবং প্রাথমিক শাখার শাখা প্রধান রোকসানা সামিয়া।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

