বিজ্ঞাপন

জয়পুরহাটে দৈনিক ছোট যমুনা পত্রিকার মোড়ক উন্মোচন

জয়পুরহাট থেকে নতুন প্রকাশিত দৈনিক ছোট যমুনা পত্রিকার মোড়ক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

দৈনিক ছোট যমুনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার।

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশের কর্মকর্তা মাহবুবর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু মন্ডল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অদিতি রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দৈনিক ছোট যমুনা জয়পুরহাটের মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন