ময়মনসিংহে হাম আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৪১ শিশুর মৃত্যু হলো। মৃত দুজ শিশুই ছেলে।
গত ২০ মে পূর্বধলা নেত্রকোনা থেকে ১৭ মাসের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ৮ মাসের শিশু হাসপাতলে ভর্তি হয়। শিশুটি মঙ্গল বার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশু দুটির হামের সাথে নিওমোনিয়া ও স্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৪শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২৭ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৪৭ শিশু।
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬২৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫৩৫শিশু।
পড়ুন : যমুনা সেতুর পূর্বপাড়ে যানজট, সিরাজগঞ্জে স্বস্তিতে যান চলাচল


