বিজ্ঞাপন

সিন্ডিকেটের কবলে নরসিংদীর চামড়া বিক্রেতারা; খাসির চামড়া ২০ টাকা, গরুর সর্বোচ্চ ৩৫০ টাকায় বিক্রি

পবিত্র ঈদুল আজহার দুপুরের পর থেকে সন্ধা পর্যন্ত দেখা গেছে, নরসিংদীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার অর্থের যোগান দিতে বিভিন্ন গ্রাম থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসছেন লোকজন। মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা মোড়ে এসব চামড়া রাখা হচ্ছে।

এ সময় মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, খাসির চামড়া মাত্র ২০ টাকায় এবং গরুর একটি চামড়া সর্বোচ্চ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এক মাদ্রাসার হুজুরা বলেন, “বিগত সময়ে একটি গরুর চামড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি হতো। কিন্তু আজ সিন্ডিকেটের কবলে পড়ে চামড়াগুলো একেবারে পানির দামে বিক্রি করতে হচ্ছে।”

এ সময় চামড়া ক্রেতা কবির হোসেন ও আকবর আলী বলেন, তারা খাসির চামড়া ২০ টাকায়, গরুর চামড়া ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকায় এবং মহিষের চামড়া ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে কিনছেন। তারা আরও বলেন, “এসব চামড়া ঢাকায় নেওয়ার পর ট্যানারি মালিকরা আরও কম দামে মূল্য নির্ধারণ করেন। তাদের এমন আচরণের কারণে আমাদেরও লোকসানে চামড়া বিক্রি করতে হয়।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিন্ডিকেট ভেঙে চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করা গেলে এতিমদের হক ফিরে আসবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে,

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন