বিজ্ঞাপন

কর্ণফুলীতে ঈগল বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১২

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় বাস ও লেগুনা দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। বিশেষ করে লেগুনার যাত্রীদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নিহতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে এবং আহত অন্তত ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন