বিজ্ঞাপন

কেসিসির জোড়াগেট পশুর হাটে রেকর্ড বিক্রি, রাজস্ব ছাড়াল ২ কোটি ১৫ লাখ টাকা

খুলনা মহানগরের ঐতিহ্যবাহী জোড়াগেট পশুর হাটে এবার কোরবানির পশু বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। হাটের শেষ দিন পর্যন্ত জমজমাট বেচাকেনা চলেছে। কেসিসির নিয়ন্ত্রণ কক্ষের চূড়ান্ত তথ্য অনুযায়ী, এবারের হাটে মোট ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা।

হাট পরিচালনা কমিটির তথ্যে জানা গেছে, বিক্রি হওয়া পশুর মধ্যে গরু ছিল ৪ হাজার ৪৩৩টি, ছাগল ২ হাজার ২৭০টি, ভেড়া ১৭৬টি এবং মহিষ ১টি। ৪ শতাংশ হারে হাসিল আদায়ের মাধ্যমে এই রাজস্ব সংগ্রহ করা হয়েছে।

গত বছরের তুলনায় এবার পশু বিক্রির সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে জোড়াগেট হাটে মোট ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল। সে সময় গরু ছিল ৪ হাজার ৩৮৩টি, ছাগল ২ হাজার ১৬২টি, ভেড়া ১০৩টি এবং মহিষ ৩টি। ওই বছর কেসিসির রাজস্ব আয় হয়েছিল ২ কোটি ৭ লাখ ৯ হাজার ৬০২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, এবার হাসিলের হার পুনর্নির্ধারণ হওয়ায় রাজস্বের অঙ্কে কিছুটা পার্থক্য দেখা গেলেও পশু বিক্রির দিক থেকে এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে সফল আয়োজন।

গত ২১ মে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট পশুর হাটের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে খুলনা সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় ঈদুল আজহার আগে সপ্তাহব্যাপী এই পশুর হাট আয়োজন করে আসছে। এবারও হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক তদারকি জোরদার করা হয়। পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুবিধাও রাখা হয়েছিল।

পড়ুন : মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন