বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস আলম

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

সারজিস আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

পড়ুন: ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন