বিজ্ঞাপন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা হাজিদের

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। শুক্রবার (২৯ মে) আনুষ্ঠানিকতা শেষে রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের (এসভি-৫৮০৬)-এর মাধ্যমে হাজীদের দেশে ফেরার কার্যক্রম শুরু হলো।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরছেন। হজের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

এর আগে ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন