বিজ্ঞাপন

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভৈরবে খাদ্য বিতরণ ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার (৩০ মে) সকাল ১০টায় ভৈরব সরকারি কাদির বক্স পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভৈরব উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও শিল্পখাতের বিকাশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের সংকটময় সময়ে নেতৃত্ব দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাঁর রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষের মাঝে অনুপ্রেরণা জোগায়।
প্রধান অতিথি মো. শরীফুল আলম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করতেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।”


পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এলাকার শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বক্তারা সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরান: শান্তিচুক্তি আটকে আছে ট্রাম্পের যে ২ শর্তে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন