ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। জেলা জুড়ে দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিএনপির জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ সহ নানা আয়োজনে দিসবটি পালিত হচ্ছে।
আজ শনিবার (৩০ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


