বিজ্ঞাপন

আমার ৪ বছর প্রেম ছিল রেহানা মরিয়মের ডিরেক্টরের সঙ্গে: বাঁধন

আজমেরী হক বাঁধন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী। মডেলিং ও টেলিভিশন নাটকের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করা এই তারকা পরবর্তীতে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয় দক্ষতা, বাস্তবধর্মী চরিত্রে সাবলীল উপস্থিতি এবং সাহসী সিদ্ধান্তের কারণে তিনি দর্শক ও সমালোচক দুই পক্ষের কাছেই আলাদা পরিচিতি পেয়েছেন। আন্তর্জাতিক পর্যায়েও তার কাজ প্রশংসিত হয়েছে, যা তাকে দেশের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার তিনি কথা বলেছেন তার ব্যক্তিজীবন নিয়ে।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা না বললেও ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন পোর্টালের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন বাঁধন। তারকাদের প্রেম নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকে। ‘রেহানা মরিয়াম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাইলে বাঁধন বলেন, হ্যা ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি। বাঁধন বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে পাচ্ছেন না বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, প্রেমের জন্য জীবনে কয়েকজন মানুষ এলেও বিয়ের ক্ষেত্রে সঠিক মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তিনি বলেন, এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশেপাশে পাই না। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম, তাদের একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য উপযুক্ত মানুষটাই গুরুত্বপূর্ণ। বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

ঈদের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। তবে সময়ের সঙ্গে সেই অভিজ্ঞতা বদলে গেছে বলেও মন্তব্য করেন বাঁধন। তার মতে, এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে বড় আনন্দ ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা যা এখনো তার স্মৃতিতে উজ্জ্বল।

পড়ুন : ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন