বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় পালিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে চুয়াডাঙ্গা জেলা বিএনপি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আয়োজন করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁন, সাধারণ সম্পাদক মোমিন মালিথা প্রমুখ।

পরে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ছাত্রদলের নেতা কর্মীরা জেলা শহরের বড়বাজার রেল স্টেশন নতুন বাজারসহ আট টি পয়েন্টে গরিব দুস্ত ও রিকশা ভ্যানচালকদের মাঝে তাবারক খিচুড়ি বিতরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় জজের বাসায় তালা ভেঙে চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন