বিজ্ঞাপন

তুরাগ নদীতে ডিজে গানের তালে নৌভ্রমণে দুর্ঘটনা, নদীতে পড়ে নিখোঁজ যুবক

গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হওয়া একদল যুবকের আনন্দযাত্রা মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়েছে। নৌকায় ডিজে গান বাজানোর সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রাসেল (২২) নামের এক যুবক।

শনিবার ৩০ মে বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল কাশিমপুরের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে তুরাগ নদীতে ঘুরতে বের হন। নৌভ্রমণের সময় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা যুবকেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ যুবকের সন্ধানে স্থানীয় বাসিন্দা, স্বজন, জেলে ও নৌকার মাঝিরা নিজ উদ্যোগে নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে তুরাগ নদীর তীরে উৎসুক জনতার ভিড় জমে। স্বজনদের আহাজারি ও উৎকণ্ঠায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ রাসেলকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন