বিজ্ঞাপন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিন সেনা ও কর্মকর্তা

সম্প্রতি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের একটি বিমানঘাঁটিতে পাঁচজন মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। ইরানের ওই হামলা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির আশপাশে এবং এর মধ্যে স্পষ্ট হুমকি সৃষ্টি করা পাঁচটি ইরানি কামিকাজে ড্রোন ধ্বংস করেছে এবং বন্দর শহর বান্দার আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা করেছে।

শনিবার ব্লুমবার্গ জানায়, একটি ইরানি ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হলেও এর ধ্বংসাবশেষ আলি আল সালেম বিমানঘাঁটিতে আঘাত হানে।

এই ধ্বংসাবশেষের আঘাতে প্রায় পাঁচজন মার্কিন কর্মী সামান্য আহত হন এবং কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। হামলা সম্পর্কে সরাসরি অবগত এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্লুমবার্গকে জানায়, ঘাঁটিতে মোতায়েন করা একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে এবং অন্তত আরও একটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার ফলে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন বহরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে; বহরের প্রায় এক-পঞ্চমাংশ ইতোমধ্যে হারিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ব্লুমবার্গ জানায়, মার্কিন সামরিক বাহিনী প্রায় ৩০টি এমকিউ-৯ ধরনের ড্রোন হারিয়েছে, যার মূল্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হয়, এর বেশিরভাগই ইরানের হামলায় ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু ড্রোন দুর্ঘটনায় এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় দূরপাল্লার হামলার সময় মাটিতেই নষ্ট হয়েছে।

এই ক্ষয়ক্ষতির ফলে মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নক্ষম ড্রোন বহরে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যেগুলো মূলত নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয়। মার্কিন ভাণ্ডারে থাকা এমকিউ-৯ রিপার ড্রোনের সংখ্যা বিমানবাহিনীর নির্ধারিত ন্যূনতম ১৮৯টির অনেক নিচে নেমে প্রায় ১৩৫টিতে পৌঁছেছে।

এসব ড্রোন দ্রুত প্রতিস্থাপন করাও সহজ হবে না, কারণ এমকিউ-৯ রিপার নির্মাতা জেনারেল অ্যাটোমিক্স গত বছর এই প্রধান মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি কেবল বিদেশি গ্রাহকদের জন্য সংরক্ষিত কিছু ভ্যারিয়েন্ট উৎপাদন করছে।

সূত্র: আরটি

বিজ্ঞাপন

পড়ুন : ইরানগামী জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন