বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের টয়লেটে মিলল হাইকোর্ট কর্মচারীর মরদেহ

সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের টয়লেট থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার দিকে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কামাল হোসেনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন।

পড়ুন : মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন