বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী

সরকার গঠনের প্রায় এক মাস পর পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার বড়সড় সম্প্রসারণ করা হয়েছে। সোমবার (১ জুন) রাজভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেন।

এতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৫ জন, যা নতুন সংযোজনের পর বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। জানা গেছে, শপথ গ্রহণ শেষে আজ বিকেলের মধ্যেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন করা হতে পারে।

নতুন ৪০ সদস্যের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ১২ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ১৯ জন।

আজ রাজভবনে শপথ নেওয়া বিশিষ্ট বিধায়কদের মধ্যে রয়েছেন—তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ) এবং রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)।

এছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

১২ জন পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন, দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস।

৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মধ্যে রয়েছেন, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

নতুন প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন—জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিস্কু।

গত ৪ মে ঘোষিত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে বিশাল জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে আরো ৪ জন মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ নিয়েছিলেন।

এত দিন এই পাঁচজনই পুরো সরকারের বিভিন্ন দপ্তর সামলাচ্ছিলেন। এবার তাদের কাজের চাপ কমাতে এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে মন্ত্রিসভায় নতুন ৩৫ জন সদস্যকে যুক্ত করা হলো।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ’র নীলনকশা : এনডিটিভি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন