বিজ্ঞাপন

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি ফারুক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় বর্বোরোচিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোহাম্মদ ফারুক (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) দিবাগত রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গত ২মে শিক্ষার্থী মা বাদী হয়ে জড়িত আবু তাহের (৪২), রবিউল হোসেন প্রঃ চুমকিয়া (২৪), মোঃ ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২) এর
বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে থাকে।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এই মামলার অন্যতম ১জন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (সোমবার) আদালতে পাঠানো হবে, বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালতো বোনের বাসায় যাওয়ার পথে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে।

পড়ুন- ঈদে সরকারের গণমুখী উদ্যোগে জনআকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন