লেবানন সীমান্তে টানা সংঘাতের মধ্যে নতুন এক সমঝোতার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে রাজি হয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর বিনিময়ে বৈরুতে হামলা না চালানোর বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল। তবে উভয় পক্ষের এই সম্মতির মধ্যেও সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। খবর বিবিসি।
লেবানন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ। প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে এবং এর বিনিময়ে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালাবে না।
যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস জানিয়েছে, ‘পারস্পরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে বলে হিজবুল্লাহর কাছ থেকে নিশ্চিত সম্মতি পাওয়া গেছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং ‘সব ধরনের গোলাগুলি বন্ধে তারা সম্মত হয়েছে’।
এর আগে ইরান সতর্ক করে বলেছিল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি।
পড়ুন: শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আর/


