মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের হাটলক্ষীগঞ্জের ইসলামী ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনটি আয়োজন করেন মুন্সীগঞ্জ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর ব্যানারে।
এ সময় বক্তরা বলেন, ব্যাংকের ৩ কোটি গ্রাহকে আমানত নিয়ে কেউ তছনছ করবে, তা আমরা মেনে নিবো না। ব্যাংকে আমাদের আগের অমর ফারুক ভাইকে বহালের দাবী জানাচ্ছি। এছাড়া বর্তমান সরকার যে পরিকল্পনা নিয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, বিগত সরকারের সময় লুটপাটের ৮০ হাজার কোটি টাকা ফেরত আনার দাবি করেন।
মুন্সীগঞ্জ জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আহবায়ক মো. নুরুল আমিন সিকদার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ইন্জিনিয়ার মো. আব্দুল মুবিন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক হাজী ফারুক আহমেদ, সদস্য মো. মহসিন মুন্সী, মো. মজনু দেওয়ান প্রমুখ। মানববন্ধন শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা মোখলেছুর রহমান।


