ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন।
মঙ্গলবার (২ জুন) সকালে পৌর শহরের নিউ গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
সভায় তিনি নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে ১৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পৌরসভার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতা করবেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- রাশিয়ার সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা


