পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেছেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে বিশ্বনাথে এই কর্মসূচির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, “পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা শুধু একটি গাছ রোপণ করছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ার ভিত্তি স্থাপন করছি।”
তিনি আরও বলেন, “এই কর্মসূচি কোনো একদিনের উদ্যোগ নয়। পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা-এর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষার এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইউপি সদস্য শামিম আহমদ, সংরক্ষিত নারী সদস্য নুরবী বেগম, লিয়াকত মিয়া, আব্দুর রাজ্জাক, বশির মিয়া, লিটন মিয়া, আলী হোসেন মোল্লা, যুবনেতা আব্দুল ওয়াহিদ, ছাদিকুর রহমান, রিপন মিয়া, জসিম উদ্দিন, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, রুবেল আহমেদ, এমরান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, খালেদ মিয়া, রহমত আলী, আজাদ মিয়া, ছামি মিয়া, তাওহিদ ও আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বৃক্ষরোপণকে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
পড়ুন : সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক


