বিজ্ঞাপন

আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হবো : ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হবো। আমি আমার কাজের সময় সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করব। আমি ব্যক্তিগত মতামতকে পিজিএ হিসেবে আমার কাজে হস্তক্ষেপ করতে দেব না।

মঙ্গলবার (২ জুন) নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ সদরদপ্তরে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান।

সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে গেছেন সাইপ্রাসের প্রার্থী।

খলিলুর রহমান আগামী এক বছর তথা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে জাতিসংঘের ওপর আস্থা ফেরানোর জন্য ছয়টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন।

তিনি বলেন, এমন একটা সময়ে জাতিসংঘ তার নবম দশকে প্রবেশ করছে, যখন আমাদের সংস্থা প্রতি আস্থা বিভিন্ন দিক থেকে পরীক্ষার মুখে পড়েছে। সংঘাত আর যুদ্ধের অভিঘাত, যার হাত থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষাই ছিল আমাদের সংস্থার লক্ষ্য। কিন্তু এখনো যুদ্ধ ও সংঘাত অসংখ্য মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের মুখে ফেলছে।

খলিলুর রহমান বলেন, এমন এক সময়ে এসব ঘটছে, যখন বহুপাক্ষিকতা নানাবিধ চাপের মুখে রয়েছে। এবং আর্থিক চাপের মুখে পড়ায় আমাদের সংস্থাটি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে।

সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একাগ্র থাকার প্রতিশ্রুতি দেন খলিলুর রহমান। তিনি বলেন, জাতিসংঘে যেসব দেশের প্রতিনিধিদল ছোট, তাদের জন্য একটি দল তৈরি করাকে নিজের অগ্রাধিকারে রাখব।

তিনি বলেন, পরবর্তী অধিবেশনের সভাপতি হিসেবে, আমি আমার ভিশন স্টেটমেন্টে উল্লিখিত ছয়টি অগ্রাধিকার নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে—শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং এসডিজি ত্বরান্বিত করা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত স্থায়িত্ব, মানবাধিকার, মানবিক কর্মকাণ্ড, শরণার্থী ও অভিবাসী, ডিজিটাল গভর্ন্যান্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নবায়নযোগ্য বহুপাক্ষিকতা, ইউএন ৮০ সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন।

বিজ্ঞাপন

পড়ুন : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন