বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইরানের ফের হামলা-পাল্টা হামলা

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা তেহরানের সঙ্গে নতুন যুদ্ধবিরতি চুক্তি করার ওয়াশিংটনের প্রচেষ্টাকে আরও অনিশ্চিত করে তুলেছে। মঙ্গলবার (২ জুন) হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করা একটি ট্যাংকারকে অচল করতে যুক্তরাষ্ট্র হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

বিজ্ঞাপন

পরে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলা প্রতিহত করেছে এবং ইরানের কেশম দ্বীপের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সেন্টকম জানায়, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয় বা মাঝপথেই ভেঙে পড়ে। আর বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন বাহিনী সতর্ক রয়েছে এবং ইরানের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

পড়ুন: আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হবো : ড. খলিলুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন