বিজ্ঞাপন

ঈদের আনন্দে কাশিমপুর কারাগারে বন্দিদের ফুটবল টুর্নামেন্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বন্দিদের মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এবং আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন


ঈদের উৎসবকে ঘিরে আয়োজিত এ টুর্নামেন্টে কারাগারের বিভিন্ন ওয়ার্ডের বন্দিরা অংশগ্রহণ করেন। খেলায় বিচারাধীন (হাজতি) বন্দি, সাজাপ্রাপ্ত বন্দি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বিদেশি চারজন নাগরিকও অংশ নেন। কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত খেলাকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
কারা সূত্র জানায়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে ঈদ, জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যা বন্দিদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সহায়তা করে।


কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “কারা প্রশাসন বন্দিদের মানসিক প্রশান্তি ও বিনোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ কারণে নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টও সেই ধারাবাহিকতার অংশ।”


তিনি আরও বলেন, “কারাগারে একটি মানবিক, সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কারা প্রশাসন বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


কারা কর্তৃপক্ষের মতে, ঈদ উপলক্ষে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্দিদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারাগারের ভেতরে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা পালন করে।

পড়ুন- বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন