বিজ্ঞাপন

মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মেহেদী হাসান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার শুভুল্যা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নাসির গ্রুপের বিপণন বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,তিনি কুষ্টিয়া থেকে ঈদের ছুটি শেষ করে মোটরসাইকেল যোগে কর্মরত মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় নাসির গ্লাস ফ্যাক্টরীতে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস. ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৯৬) একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গোড়াই হাইওয়ে থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন