বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলার শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন কুমার

সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী। প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রাপ্তদের তালিকা গত ২ জুন প্রকাশিত হয়। শ্রেষ্ঠ ইউএনও ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট জেলায় মোট ১৩ জন এবার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এর জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিসিএস ৩৬ ব্যাচের মেধাবী এই অফিসার ২০২৫ সালের ১৯ জানুয়ারি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন,এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।

পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন