বিজ্ঞাপন

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা অনলাইনের মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিসিবির তথ্য অনুযায়ী, ৪ জুন ২০২৬ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) উভয় বিভাগের টিকিটের দাম ২,৫০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক)-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।

ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন